চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ৪

প্রথম পাতা » চট্টগ্রাম » চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ৪
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩



চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ৪

কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: চকরিয়ার হারবাং এলাকার মোস্তাক আহমদের ছেলে রিদোয়ান, সামাজিকপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে বক্কর, একই এলাকার বাদশা মিয়ার ছেলে জয়নাল ও বত্তাতলী এলাকার মোজাফ্ফরের ছেলে মহিউদ্দিন। তারা সবাই পিকআপের আরোহী ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গাজীপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পিকনিক বাস ও চকরিয়া থেকে চট্টগ্রামগামী পিকআপের মধ্যে হারবাং কলাবাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও হারবাং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়।

ওসি জানান, ঘটনাস্থলেই পিকআপের ৪ আরোহী নিহত হয়েছেন। আহত ৪ জনকে উদ্ধার করে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার পরপরই পিকনিক বাসের চালক পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পিকনিক বাস ও পিকআপটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৩:৩৯   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী
কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে ফেনীতে দিনব্যাপী নজরুল মেলা
চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন
উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ