অবশেষে ডুবে থাকা বাংলাদেশি সেই জাহাজ তোলার নির্দেশ মমতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » অবশেষে ডুবে থাকা বাংলাদেশি সেই জাহাজ তোলার নির্দেশ মমতার
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩



অবশেষে ডুবে থাকা বাংলাদেশি সেই জাহাজ তোলার নির্দেশ মমতার

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার মুড়িগঙ্গা নদীতে ডুবে থাকা বাংলাদেশি জাহাজটি তোলার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাহাজটি ২০১৩ সালে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ লট-৮ থেকে পানিপথে কচুবেড়িয়া যাওয়ার চ্যানেলে ডুবে যায়।

বুধবার (২৭ ডিসেম্বর) নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেন মমতা।

বাংলাদেশি পণ্যবাহী জাহাজ মুড়িগঙ্গা নদীতে সাগর দ্বীপের কচুবেড়িয়া জেটি ঘাট থেকে বেশ কিছুটা দূরে ডুবে যায়। এরপর কয়েক বছর পার হয়ে গেলেও ওই পণ্যবাহী জাহাজটি আজও মুড়িগঙ্গা নদী থেকে তোলার কোনও ব্যবস্থা করা হয়নি। এ কারণে কচুবেড়িয়ার ওই অঞ্চলের দিকে নতুন করে চর জমতে শুরু করেছে। যার ফলে যাতায়াতেও সমস্যা তৈরি হচ্ছে।

বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। এরপরই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা।

তিনি জানতে চান, এখনও সেই জাহাজটি কেন তোলা হয়নি? এর জবাবে মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, ফারাক্কা ও আরও একটি জায়গা থেকে ড্রেজার আনা হচ্ছে।

তখন মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, সেনাবাহিনীর অনেক বিশেষজ্ঞ আছে। জাহাজটিকে তুলে ফেলা সম্ভব নয়?

পরে মমতা সেচ দফতরের সচিবকে নির্দেশ দেন সেনাবাহিনীর সঙ্গে কথা বলে অবিলম্বে জাহাজটি তোলার ব্যবস্থা করতে। তখন দফতরের কর্মকর্তারা জানান, উলগানাথন জেলা প্রশাসক থাকার সময় জাহাজটি তোলার জন্য চেষ্টা শুরু হয়। কিন্তু তা সম্ভব হয়নি।

বৈঠকে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রতিনিধি। তার কাছেও মুখ্যমন্ত্রী এ বিষয়ে জানতে চান। তখন তিনি বলেন, নৌবাহিনীর কাছে এ ধরনের কোনও বিশেষজ্ঞ নেই। তবে ড্রেজিং করপোরেশনকে চিঠি লিখে আবেদন করার যেতে পারে বলে মুখ্যমন্ত্রীকে জানান কর্মকর্তারা।

সবকিছু শুনে মুখ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়টি সময় সাপেক্ষ। গঙ্গাসাগর মেলার আগে জাহাজটিকে তোলা সম্ভব হবে না। তবে মেলা শেষ হওয়ার পর দ্রুত যেন মুড়িগঙ্গা থেকে জাহাজটি তুলে নেয়ার ব্যবস্থা করা হয়।’

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪২   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন - বাণিজ্যমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২
ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে কঠিন অবস্থায় লেবাননের সেনারা
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ