শীতের সকালে সেরা নাশতা এটি!

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতের সকালে সেরা নাশতা এটি!
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩



শীতের সকালে সেরা নাশতা এটি!

কুয়াশা ঘেরা শীতের সকালে নাশতা তৈরি ঝামেলা মনে করলে সবচেয়ে সহজে এই খাবারটি তৈরি করতে পারেন। কারণ এ খাবার পুষ্টিগুণের দিক দিয়ে যেমন সেরা তেমনি শীতের সকালে ঝটপট এটি তৈরি করা যায়।

কী সেই খাবার, জানেন? ভোজন রসিকরা থাই স্যুপের নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। রঙ, স্বাদ, ঘনত্ব আর পুষ্টিগুণে এই স্যুপটি বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে যদিও এই স্যুপটির অরিজিন শিকড় থাইল্যান্ডে।

শীতের এ সময়ে রান্না করার ঝামেলায় অনেকে বাইরে থেকে কেনা খাবারেই সকালের নাশতা করেন। কিন্তু এটা যেমন হাইরিস্ক তেমনি অস্বাস্থ্যকর। তাই বাড়িতেই তৈরি করে ফেলুন ঝটপট থাই স্যুপ যা আপনাকে এই শীতে দেবে গরম ও আরামদায়ক অনুভূতি।

এছাড়া এই স্যুপে প্রোটিন ও ভিটামিনের অভাব দূর হবে। শীত থেকে বাঁচতে গরম অনুভূতি পেতে এই স্যুপের জুড়ি মেলা ভার। পানি শূন্যতার অভাব ঘোচাতেও শীতে নিয়মিত রাখতে পারেন এ স্যুপ।

যা প্রয়োজন: এই স্যুপ বানাতে প্রয়োজন ডিমের ৩টি কুসুম, কর্ন ফ্লাওয়ার ৩ টেবিল চামচ, চিলি সস ১/২ কাপ, টমেটো সস ১/২ কাপ, মাশরুম ও চিংড়ি ১/২ কাপ, জুলিয়ান কাট মুরগির বুকের মাংস ১ কাপ, রেড চিলি পাউডার ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, চিনি ২ টেবিল চামচ, লেমন জুস ২ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, থাই আদা ৪/৫ টুকরা, পানি ৫ কাপ, লেমন গ্রাস ২টি, কাচা মরিচ ৪টি, কালো গোল মরিচ গুড়া স্বাদমতো।

যেভাবে করবেন: কালো গোল মরিচ গুড়া বাদে উপরের সব উপকরণ একটি সসপ্যানে নিয়ে চুলায় বসিয়ে দিন মাঝারি আচে। নেড়েচেড়ে রান্না করুন ১০ থেকে ১৫ মিনিট। সব কিছু সিদ্ধ হয়ে গেলে কালো গোল মরিচ গুড়া উপরে ছিটিয়ে গরম গরম অন্যকে পরিবেশন করুন আর নিজেও উপভোগ করুন বাড়ির তৈরি থাই স্যুপের মজা।

বাংলাদেশ সময়: ১১:১৭:৫১   ৫৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টা ও মারধরের অভিযোগ
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন খালেদা জিয়া
হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর কার্যক্রম বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ