ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন: রাশেদা সুলতানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন: রাশেদা সুলতানা
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩



ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন: রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, যদি কেউ ভোটারদের ভয়ভীতি বা হুমকি-ধমকি দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা একটি গণপ্রতিনিধিত্ব আইন করেছি। ভোটাররা তাদের নিজ নিজ কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

তিনি সাংবাদিকদের বলেন, আপনারা বস্তনিষ্ট সংবাদ পরিবেশন করে জনসচেতনতা তৈরিতে সহযোগিতা করবেন। এ কাজের সঙ্গে যুক্ত সবাইকে সৎ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।

এ সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম।

২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার বিন মোদাসসের আলী, জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৩:১২   ৩৫১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ