‘সবাই আচরণবিধি ভঙ্গ করছে ব্যাপারটা তা নয়, তবে সহিংসতা হচ্ছে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘সবাই আচরণবিধি ভঙ্গ করছে ব্যাপারটা তা নয়, তবে সহিংসতা হচ্ছে’
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩



‘সবাই আচরণবিধি ভঙ্গ করছে ব্যাপারটা তা নয়, তবে সহিংসতা হচ্ছে’

প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, সবাই যে আচরণবিধি ভঙ্গ করছে ব্যাপারটা তা নয়। তবে রাজনৈতিক সহিংসতা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।

কাজী হাবিবুল আওয়াল বলেন, শাসক দলের সবাই আচরণবিধি ভঙ্গ করছে, এটা আমি স্বীকার করি না। নির্বাচনের মাঠে আমরা ঘুরেছি, প্রার্থী-প্রশাসনের সঙ্গে কথা বলেছি। খুব বেশি অভিযোগ আমরা পাইনি। প্রশাসনের ওপর প্রার্থীদের আস্থা আছে বলে আমরা জেনেছি। কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, ধাওয়া-পাল্টাধাওয়া ও পোস্টার ছেঁড়া হয়েছে। আমরা প্রশাসনকে এ বিষয়ে বলেছি। তারা এগুলো নিয়ন্ত্রণ করবে।

তিনি বলেন, মানবাধিকার কমিশনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তাদের চাওয়া হচ্ছে একটা ফেয়ার ইলেকশন। যারা নির্বাচন করবেন, তারা যেন সহিংসতার পথ বাদ দিয়ে অসহিংসতার পথ বেছে নিয়ে ভোটারদের ভোটাধিকার প্রদানে উৎসাহিত করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আস্থা কম বলে বৈঠকে উল্লেখ করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আস্থা থাকা দরকার, যেন সার্বিকভাবে একটা পারস্পরিক আস্থার রাজনীতি তৈরি হয়।

সিইসি বলেন, গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। অনেক গনমাধ্যম যেটুকু তার প্রয়োজন, তার আগে-পরে বাদ দিয়ে সেটি প্রচার করে, যা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা আরও বস্তুনিষ্ঠ হওয়া উচিত বলে বৈঠকে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে ইসির সঙ্গে বৈঠকে বসে আট সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের এক হাজার ৮৯৫ জনের মতো প্রার্থী প্রচার চালাচ্ছেন। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকেই।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫৭   ২৭৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মধুখালীর ১১টি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সততা চর্চায় গুরুত্বারোপ
বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন
নিউজ টু নারায়ণগঞ্জ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কথা কাটাকাটির জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
মধুখালী পেঁয়াজ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ৩
ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ