নির্বাচনে মাঠে থাকবে বিজিবির ডগ স্কোয়াডও : মহাপরিচালক

প্রথম পাতা » চট্টগ্রাম » নির্বাচনে মাঠে থাকবে বিজিবির ডগ স্কোয়াডও : মহাপরিচালক
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩



নির্বাচনে মাঠে থাকবে বিজিবির ডগ স্কোয়াডও : মহাপরিচালক

নির্বাচনে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে সাধারণ ফোর্সের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াডও মাঠে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম-১০ আসনে নিরাপত্তার কাজে নিয়োজিত নগরের জিইসি কনভেনশন সেন্টারে বিজিবি সদস্যদের ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ ঘোষণা দেন।

মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, নির্বাচনে বিজিবি মোতায়েনের পর চট্টগ্রাম থেকে সফর শুরু করেছি। চট্টগ্রামে ১৭৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি মাঠে থাকবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় এবং কোনো নাশকতামূলক কর্মকাণ্ড কেউ পরিচালনা না করে সেজন্য বিজিবি কাজ করবে। একইসঙ্গে লোকজন যেন ভোট দেওয়ার জন্য উৎসাহিত হয় এবং ভোটকেন্দ্রে আসতে তাদের কোনো ঝুঁকি না থাকে সে বিষয়গুলো আমরা নিশ্চিত করব।

তিনি বলেন, আমরা বর্ডারে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করি। ৫ বছর পর আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়। এতে কাজ করা আমাদের পবিত্র দায়িত্ব। অতন্দ্র প্রহরী হিসেবে এবছরও নির্বাচনে যাতে সহিংসতা না হয় এবং আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় সেটি নিশ্চিতে আমাদের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে। একইভাবে নির্বাচনের দিন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা নিয়োজিত থাকব।

তিনি আরও বলেন, মূলত আমরা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকব। তারপরও কোথাও যদি আইনশৃঙ্খলার অবনতি হয়, ভোটগ্রহণ ও গণনার ক্ষেত্রে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারের চাহিদা মোতাবেক আমরা কাজ করব।

তিনি জানান, কোনো জায়গায় নাশকতা বা কোনো সমস্যা হলে সেখানে আমাদের বিশেষ প্রশিক্ষিত ডগ স্কোয়াড কাজ করবে। সবমিলিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরা কাজ করব।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:০২   ৩৭০ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


তরুণদের সুস্থতা ও শৃঙ্খলাবোধ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফকির মাহবুব আনাম
টেকনাফ সীমান্তে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুটি ড্রেজারসহ আটক ৫
খাগড়াছড়িতে বিশ্ব-শান্তি বুদ্ধধাতু জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন মন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ