আলোচনার নামে নির্বাচন বাধাগ্রস্থ করতে চায় বিএনপি : হানিফ

প্রথম পাতা » খুলনা » আলোচনার নামে নির্বাচন বাধাগ্রস্থ করতে চায় বিএনপি : হানিফ
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩



আলোচনার নামে নির্বাচন বাধাগ্রস্থ করতে চায় বিএনপি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন নাকে খত দিয়ে আলোচনায় বসতে রাজি হচ্ছে, এসব মানুষ বোঝে। এইসব গ্রাম্য রাজনীতি এখন অচল হয়ে গেছে। আলোচনায় বসার নাম করে নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায় বিএনপি।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম বলেন, আলোচনার আর সুযোগ নেই। ট্রেন ছেড়ে চলে গেছে। সেই ট্রেন ধরার আর সুযোগ নেই।

এ সময় অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, নির্বাচন কোনো মারামারি বা যুদ্ধ নয় যে এখানে প্রতিপক্ষ থাকতে হবে। জনগণের কাছে নির্বাচন হলো একটি উৎসব। যারা অংশ নিয়েছে তাদের মধ্যেই নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবে জনগণ।

তিনি বলেন, নির্বাচনে জনগণের উপস্থিতি কম হবে না। কারণ ভোট কেন্দ্রে না যাবার জন্য বিএনপির আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না। তাদের এই আন্দোলনও ব্যর্থ হবে। যারা নির্বাচন বন্ধের নামে নাশকতা করবে অতীতের মতই কঠোর হাতে তা দমন করা হবে। জনগনে ভীতি তৈরীতে যারা নাশকতা করবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে জঙ্গীবাদ ও দুর্নীতিগ্রস্থ দেশ বানিয়েছিল। আর শেখ হাসিনা উন্নয়নশীল দেশ বানিয়েছে বলেই বিএনপির গাত্রদাহ হচ্ছে। কিন্তু দেশের সাধারণ মানুষ শেখ হাসিনার সঙ্গেই আছে।

পরে হানিফ আব্দালপুর ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫:০০:০৮   ৪৫৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ১০৪৩ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ আটক ৩
অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর
মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ