নেতাকর্মীরা বলে, আমি জিতলে তারা বাড়ি ঘুমাতে পারবে: তৈমূর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেতাকর্মীরা বলে, আমি জিতলে তারা বাড়ি ঘুমাতে পারবে: তৈমূর
রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩



নেতাকর্মীরা বলে, আমি জিতলে তারা বাড়ি ঘুমাতে পারবে: তৈমূর

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেন, বিএনপির নেতাকর্মীরা মনে করে আমি জিতলে তারা রাতে বাড়িঘরে ঘুমাতে পারবে। এখানে যদি আওয়ামী লীগ নির্বাচিত হয় তাহলে বিএনপি কর্মীদের লাভটা কি? তারা তো বাসায় থাকতে পারবে না। রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, যতদিন বিএনপি করেছি তার সকল দায় দায়িত্ব আমার। বিএনপি থেকে বেরিয়েও আমি খালেদা জিয়ার মুক্তি চেয়েছি। এখন তৃণমূল করি বলে বিএনপির সবাই দোষী আর আমি দুধের দোয়া তুলসী পাতা এটা বলবো না। আমি এখানে সবচেয়ে বড় ভূমিদস্যুর বিরুদ্ধে আন্দোলন করছি। ঢাকায় এসি রুমে বসে নেতারা একভাবে চিন্তা করে, আর স্থানীয় নেতারা আরেকভাবে চিন্তা করে। নির্বাচিত হলে একজনের যায়গায় অন্যকেউ বালু ফেলতে পারবে না। ওসি আর মাদক এক থানায় থাকতে পারবে না।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘ এবারের নির্বাচন ২০১৪ এবং ২০১৮ সালের মত হবে কিনা এমন ভয় মানুষের মধ্যে ছিলো। সেই ভয় ইতোমধ্যে কেটে গেছে। ভোট যদি সুষ্ঠু না হয় তাহলে আন্তর্জাতিক ভাবে প্রশ্নের মুখে পড়বে। আর দায় পড়বে সব প্রধানমন্ত্রীর উপর।

বাংলাদেশ সময়: ২১:৪১:৪৬   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ