নির্বাচন সুষ্ঠু না হলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি : ইসি আনিছুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন সুষ্ঠু না হলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি : ইসি আনিছুর
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



নির্বাচন সুষ্ঠু না হলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি : ইসি আনিছুর

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন না হলে আমরা (বাংলাদেশ) বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। তাই কোনো মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।

আজ (মঙ্গলবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, মাঠ পর্যায়ে কাজ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে। কোনো দল, মত কারও পক্ষেই কাজ করা যাবে না। আপনারা দেখেছেন এরইমধ্যে একাধিক স্তরের পরিবর্তন, বদলি ও প্রত্যাহার হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এই নির্দেশনাই সবাইকে মেনে চলতে হবে।

তিনি বলেন, চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় কতগুলো দল মিলে তারা নির্বাচন প্রতিহত করার বা অসহযোগিতার অনেক কর্মসূচি তারা দিচ্ছেন। যদিও সর্বশেষ আমরা যেটুকু জানি যে কোনো সহিংস কার্যক্রমে তারা যাবে না। তারপরও আমাদের সামনে উদাহরণ আছে ২০১৪ সালের নির্বাচন। যেখানে ব্যাপক সহিংসতা হয়েছিল। তবে এমন অবস্থা এখনো হয়নি।

তিনি বলেন, অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবার সহিংসতা অনেক কম হয়েছে। নাই বললেই চলে। আচরণবিধি লঙ্ঘনও তুলনামূলক কম। তবে আমরা সন্তুষ্ট নই। আমরা মনে করি, আরো কম বা একেবারেই কোনো ঘটনা না ঘটা উচিত ছিল। আর দুইদিন প্রার্থীরা প্রচারণার সুযোগ পাবেন। প্রকাশ্য-প্রচারণা বন্ধ হলে এই সমস্যা আরো কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৫:১৪:২৬   ৩৪৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ