উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: হুইপ ইকবালুর রহিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: হুইপ ইকবালুর রহিম
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: হুইপ ইকবালুর রহিম

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
আজ দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের রাণীগঞ্জ এহিয়া হোসেন হাই স্কুল এন্ড কলেজ মাঠে ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ইকবালুর রহিম বলেন, নৌকায় কেন ভোট দিবেন? কারণ, নৌকা স্বাধীনতার প্রতিক। নৌকা উন্নয়নের প্রতিক। নৌকায় ভোট দিলে অসহায় মানুষেরা ভাতা পায়, ঘর পায়। জনগন নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।
তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা, স্বামী পরিত্যক্তা নারী আর প্রতিবন্ধীদের ভাতা দেন শেখ হাসিনা সরকার। শিক্ষা উপবৃত্তি দেয়া হয়। সবার হাতে হাতে এখন মোবাইল ফোন। ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে।শেখ হাসিনা চিন্তা করেন দেশ ও দেশের মানুষ ভাল থাকুক। আর ভাল থাকতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অভিজিৎ বসাকের সঞ্চালনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহিদুল হক সরকার, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইমদাদ সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৪৫   ৩৮৪ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ