টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীতে নির্বাচনী প্রচারণায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীতে নির্বাচনী প্রচারণায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীতে নির্বাচনী প্রচারণায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

মধুপুর-ধনবাড়ী আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন টানা চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, এর আগে ড. আব্দুর রাজ্জাক খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর তিনি কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।
এবার নির্বাচনী প্রচারণায় ড. রাজ্জাক মধুপুর উপজেলার পাহাড়িরা এলাকার কুড়ালিয়া, আশ্রা, ধলপুর, নেদুর বাজার, গারোবাজার, আউশনারা, বোকার বাইদ, শাইল বাইদ, কাকরাইদ, জলছত্র, বেরিবাইদ, মাগন্তিনগর, বৈরাগী বাজার, মজিদ বাজার, গোবুদিয়াসহ বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন।
টাঙ্গাইলের মধুপুরের আউশনারা উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার রাতে নির্বাচনী পথ সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। এবার সরকারের কাজ হবে কর্মসংস্থান। সরকার সারের দাম কমিয়েছে। কৃষকদের প্রনোদনা দিচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইয়াকুব আলী, মেয়র ছিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাজাহান আলী সাজু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪৮   ৩৫০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ