শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করল আফগানিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করল আফগানিস্তান
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করল আফগানিস্তান

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেয়েছিল আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয়ে সিরিজ সমতা ফেরায় স্বাগতিকরা। ফলে মঙ্গলবার (২ জানুয়ারি) সিরিজ নির্ধারণি ম্যাচে পরিণত হয়েছিল তৃতীয় ম্যাচটি। তবে শেষ ম্যাচে আবারো জয় তুলে নিয়ে সিরিজটা নিজেদের করে নেয় নবী-নাভিনরা।

সিরিজ নির্ধারণি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক আরব আমিরাত। তবে শুরু থেকেই আফগান বোলারদের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের ব্যাট থেকে। এছাড়াও আলি নাসির করেন ২২ বলে ২১ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রানের সংগ্রহ পায় আরব আমিরাত।

আমিরাতকে চেপে ধরার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাভিন উল হক এবং কায়েস আহমদ। নাভিন ৪ ওভারে ২০ রানে নেন ৪ উইকেট। আর কায়েস ৪ ওভারে ২৪ রানে নেন ৩ উইকেট। এছাড়াও আজমতুল্লাহ ওমরজাই পেয়েছেন ২ উইকেট।

অল্প রানের জবাব দিতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে আফগানিস্তান। ওপেনিং জুটি থেকে আসে ৩০ রান। প্রথম উইকেটে গুরবাজ আউট হওয়ার পর জারদানকে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন জাজাই। মূলত এই দুই পার্টনারশিপ-ই আরব আমিরাতকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

এরপর দ্রুত চার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে আফগানিস্তান। তবে শেষ দিকে নাজিবুল্লাহ জাদরানের ১৩ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংসে ৪ উইকেট ও ৯ বল হাতে রেখেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। পাশাপাশি সিরিজটাও নিজেদের করে নেয় তারা।

আরব আমিরাতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জুনায়েদ সিদ্দিক। ৩.৩ ওভারে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। বাকিরা একটি করে উইকেট পেয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন আফগান বোলার নাভিন উল হক।

বাংলাদেশ সময়: ১০:১৩:০০   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ