রাঙ্গামাটিতে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪



রাঙ্গামাটিতে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি মো: আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভা মেয়র ও জেলা যুবলীগ সভাপতি মো: আকবর হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক মো: সাইফুল আলম সাইদুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপধর্ম বিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো: শাহজাহান প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে জেলা, কলেজ,সদর থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৫০   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ