বিশ্ববাসীকে দেখিয়ে দিন, এটা ভালোবাসার ভোট : আইনমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বিশ্ববাসীকে দেখিয়ে দিন, এটা ভালোবাসার ভোট : আইনমন্ত্রী
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪



বিশ্ববাসীকে দেখিয়ে দিন, এটা ভালোবাসার ভোট : আইনমন্ত্রী

নিজ এলাকার ভোটকে ভালোবাসার ভোট বলে আখ্যায়িত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। তিনি বলেছেন, আপনারা সাত তারিখে সকাল সকাল কেন্দ্রে গিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিন এটা ভালোবাসার ভোট। আপনারা আনিসুল হককে কতটা ভালোবাসেন দেখিয়ে দিন।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নে হীরাপুর মধ্যপাড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘আমার আর আপনাদের সম্পর্ক হলো ভালোবাসার সম্পর্ক। তাই আমি আপনাদের কাছে ভোট চাইব না। ভোট দাবি করব। আপনারা ভোট দিয়ে দেখিয়ে দিন যে গণতন্ত্র কী।
আপনারা দেখিয়ে দিন যে গণতন্ত্র চান।’

আনিসুল হক বলেন, ‘আমি কোনো বিদ্বেষ নিয়ে কথা বলতে চাই না। আঙুল দিয়ে দেখিয়েও দিতে চাই না। পদ্মা সেতু করতে বিশ্বব্যাংক আমাদেরকে যে ঋণ দিয়েছিল আমরা জানি কে বা কারা ষড়যন্ত্র করে সেই ঋণের টাকা বাতিল করিয়েছিল।
আমরা সব জানি। আমরা একদিন প্রমাণসহ বাংলাদেশের মানুষের কাছে দলিল দিয়ে দেব কারা ষড়যন্ত্র করেছিল।’

শেখ হাসিনা ঘুরে দাঁড়িয়ে বলেছিলেন- আমরা ঋণ চাই না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জনগণের টাকায় পদ্মা সেতু করব। আমরা জনগণের টাকায় সে পদ্মা সেতু করেছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন দেখিয়েছেন।
আমাদের চোখ খুলে দিয়েছিলেন। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত উন্নয়নের রূপরেখাই শুধু দেন নাই, উন্নয়নের কাজও শুরু করেছিলেন। ১৫ বছরে বাংলাদেশ পাল্টে গেছে।’

তিনি বলেন, ‘সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। পৃথিবীর কেউ ভাবতে পারেনি। এমনকি বিশ্বব্যাংকও ভাবতে পারেনি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হবে। বিশ্বব্যাংক মনে করেছিল, আমরা যদি টাকা না দিই, তাহলে পদ্মা সেতু হবে না। এই বিএনপি-জামায়াত দেশটাকে পঙ্গু করতে চায়। তারা আবার সেই ১৯৭১-এ ফিরে যেতে চায়। তাদের হাতে দেশ নিরাপদ নয়।’

ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ মজনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা সঞ্চালনা করেন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল প্রমুখ। পরে মন্ত্রী উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, শাখায়াত হোসেন নয়নসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪১   ৩৪৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাইকার বৈশ্বিক প্রেসিডেন্ট
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
নোয়াখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা
নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ