বিএনপির কর্মসূচিতে নিজ দলীয় নেতা কর্মীদের সাড়া নেই: হানিফ

প্রথম পাতা » খুলনা » বিএনপির কর্মসূচিতে নিজ দলীয় নেতা কর্মীদের সাড়া নেই: হানিফ
শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪



বিএনপির কর্মসূচিতে নিজ দলীয় নেতা কর্মীদের সাড়া নেই: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির কর্মসূচিতে তাদের নিজ দলীয় নেতা-কর্মীদের সাড়া নেই।
আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি ৭ জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে এবং জনসাধারণ যাতে ভোট কেন্দ্রে না যায় সে লক্ষ্যে নানা কৌশল অবলম্বন করেছে, কিন্তু তাতে কেউ সাড়া দেয়নি। তাদের কর্মসূচিতে তাদের নিজ দলীয় নেতা-কর্মীদের সাড়া নেই।
তিনি বলেন, আসলে বিএনপির নাশকতা ছাড়া কোন অস্ত্র নেই, আর এ জন্য তাদের কঠিন পরিণতি হবে। ভোট কেন্দ্রে ভোটারদের আসতে বলাটা যারা হুমকি দেওয়া বলে, এটা তাদের মূর্খতার পরিচয়। ভোট দেওয়া একজন ভোটারের গণতান্ত্রিক অধিকার।
সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি কি করবে, না করবে সেটা তাদের ব্যাপার, তাদের নিয়ে কারো কোন ভাবনা নেই, জনগণের ভাবনা এখন নির্বাচন নিয়ে। বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল তারা লিফলেট বিতরন করলেও যা, না করলেও তা।

বাংলাদেশ সময়: ২২:০৮:৩৩   ৪২৩ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ