চাঁদপুরে বাসে আগুন

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে বাসে আগুন
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



চাঁদপুরে বাসে আগুন

চাঁদপুর শহরের তালতলা এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে যাত্রীবাহী একটি বাস।

শনিবার (৬ জানুয়ারি) সকালে পার্কিং করা অবস্থায় আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এতে পুরো বাসটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাসের সিট, জানালা এবং গ্লাস পুড়ে যায়। আগুনে বাসের হেলপার আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য বাস চালককে আটক করেছে পুলিশ।

বাস চালকের দাবি, সহকারী খোকন মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিলেন। সেই মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলম শেখ জানান, এরইমধ্যে বাস চালক বিপ্লবকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

বাস পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পরিবহন মালিক সমিতির সভাপতি আবু নঈম পাটোয়ারী দুলাল। তিনি জানান, নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এ চক্রকে চিহিৃত করে আটকের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:১৩:২২   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ