কুমিল্লায় কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



কুমিল্লায় কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩

শুক্রবার রাতে কুমিল্লার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং কুমিল্লা সদর উপজেলার পাচতুবী ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে ও সদর উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কাউসার, চানপুর এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে শাকিল প্রকাশে সাক্কু, চানপুর এলাকার মোবারক হোসেনের ছেলে সাইমন।

পুলিশ জানায়, শুক্রবার (৫ জানুয়ারি) রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ককটেল বিস্ফোরণ ও কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত কুমিল্লা আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক নাজমুল হাসান কাউসারসহ তিন জনকে আটক করে পুলিশ। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট নোমানের নির্দেশনায় তারা শহর জুড়ে ককটেল বিস্ফোরণ এবং ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এই বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান সময় সংবাদকে জানান, ককটেল বিস্ফোরণ ও ভোট কেন্দ্রে আগুন দেয়ার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে পুলিশ। ককটেল বিস্ফোরণ ও কেন্দ্রে আগুন দেয়ার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৩০   ৪৬৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ