প্রথমবার ভোটে নেমেই জিতলেন সাকিব

প্রথম পাতা » খুলনা » প্রথমবার ভোটে নেমেই জিতলেন সাকিব
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



প্রথমবার ভোটে নেমেই জিতলেন সাকিব

ক্রিকেট মাঠে সাকিব আল হাসান নিজেকে চিনিয়েছেন অনেকবারই। এবার সফল হলেন রাজনীতিতেও। প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে এসেই সফল হলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে বেসরকারিভাবে জয় পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক।

মাগুরা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান সবকটি কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে জয়লাভ করেছেন। মোট ১৫২ কেন্দ্রে তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের কাজী রেজাউল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৯৯৩ ভোট।

মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করছেন। মোট ভোটার ৪ লাখ ৪৮৭ জন।

ভোট গণনার শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশ অনেকটাই এগিয়ে ছিলেন সাকিব আল হাসান। একেকটি কেন্দ্রের ফলাফল আসার পর থেকেই শুরু হয় সাকিবভক্তদের উল্লাস। সাকিবকে একপর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় দলের দুই ক্রিকেটার নাজমুল হোসেন অপু এবং রনি তালুকদার। নির্বাচনের শুরু থেকেই সাকিবের সঙ্গেই ছিলেন জাতীয় দলের এই দুই তারকা।

রোববার ৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে এবারের নির্বাচনে ৪০ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:০৬   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ