রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মীয় সাধক বনভান্তের জন্মদিন পালন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মীয় সাধক বনভান্তের জন্মদিন পালন
সোমবার, ৮ জানুয়ারী ২০২৪



রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মীয় সাধক বনভান্তের জন্মদিন পালন

পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধাধর্মালম্বীদের ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) ১০৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি রাজবনবিহারে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানসহ ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বনভান্তের জন্মদিন উপলক্ষে সোমবার প্রথম প্রহরে রাজবন বিহারে মঙ্গল প্রদীপ জ¦ালানো হয় এবং ওড়ানো হয় হাজারো বেলুন।ফুল আর বেলুন দিয়ে সাজানো হয় বিভিন্ন ভবনসহ রাজবন বিহার চত্বর। আয়োজন করা হয় বিশেষ প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান। এর আগে রোববার রাত ১২টা ১ মিনিটে কেক কেটে বনভান্তের জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু করেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।
রোববার সকাল থেকে কয়েক হাজার নারী-পুরুষ সারিবদ্ধভাবে রাজবন বিহারে বিশেষ ব্যবস্থায় রাখা বনভান্তের মরদেহে ফুল দেওয়া শুরু করেন।পরে শুরু হয় পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বৌদ্ধপূজা, হাজার বাতিদান, বৌদ্ধ মূর্তিদানসহ নানা বিধ দানের মাধ্যমে দিয়ে জন্মদিন উদযাপন করা হয়।
এসময়পূণ্যার্থীদের উদ্দেশে ধর্মীয় নির্দেশনা দেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।
অনুষ্ঠানে অংশ নেন রাঙ্গামাটি আসনে নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। এ সময় রাঙ্গামাটি রাজবন বিহার প্রাঙ্গনে হাজার হাজার উপাসক উপাসিকা ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩১:২৮   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ফেনীতে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরিবেশ মন্ত্রীর
ত্যাগের মহিমা নিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমিপ্রতিমন্ত্রী
একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ডালের সঙ্গে ট্রেনের ধাক্কা, ছাদ থেকে পড়ে আহত ৮
ঈদ করতে বাড়ি ফিরছিলেন বাবা-মা, তার আগেই গাছ পড়ে মারা গেল শিশুসন্তান
কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : প্রাণিসম্পদ মন্ত্রী
পেকুয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর
জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ