নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড দমন করা: হানিফ

প্রথম পাতা » খুলনা » নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড দমন করা: হানিফ
সোমবার, ৮ জানুয়ারী ২০২৪



নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড দমন করা: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে কঠোরভাবে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড দমন করা।
আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি এখন রাজনৈতিক কর্মকান্ডের মধ্যে নেই। ভ্রান্ত রাজনীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ধীরে ধীরে এই দলটা সন্ত্রাসী ও জঙ্গি দল হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, যে কোন সন্ত্রাসী এবং জঙ্গি কর্মকান্ড কঠোরভাবে দমন করাই হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ। নির্বাচনের পর এখন নতুন সরকার গঠন করা হবে। নতুন সরকারের প্রথম কাজ হবে দেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড কঠোরভাবে দমন করা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশিদের মাঝে অনেক মিথ্যাচার এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয়ার চেষ্টা করা হয়েছিল এবং এই কাজটি করেছিল বিএনপি ও জামায়াত।
তিনি বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করেন। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশি-বিদেশি আর কারোর কোন কিছু বলার থাকবে না।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:১৬   ৪১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ