ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন বিজয় ও রাশমিকা?

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন বিজয় ও রাশমিকা?
মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪



ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন বিজয় ও রাশমিকা?

পুরো বলিউডময় রাশমিকা মান্দানা যেন একাই রাজত্ব করছেন। শুধু বলিউড নয় দাপিয়ে বেড়াচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিও। নতুন বছরে জীবনের আরেকটি গুঞ্জনের দেয়াল ভেদ করছে রাশমিকা। দীর্ঘদিনের প্রণয় এবার পরিণয়ে রূপ নিচ্ছে। দক্ষিণী তারকা বিজয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার খবর যেন টক অব দ্য টাউন।

বিজয় দেবেরাকোণ্ডা এবং রাশমিকা মান্দানার প্রেম শোবিজসহ তাদের পরিবারের কারও অজানা নয়। নানা রিসোর্টে তাদের একান্তে সময় কাটানোর গুঞ্জনও ওপেন সিক্রেট।

সম্প্রতি মুক্তি পেয়েছে রাশমিকার ‘অ্যানিমেল’। সেই নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। এবার হয়তো নিজেকে সময় দেবেন বলেই ঠিক করেছেন। নতুন বছরে নতুন ভাবে জীবনকে গোছাবেন এই নায়িকা। বিজয়-রাশমিকার বিয়ে করতে চলেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতেই! এমন খবর ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের।

যদিও বড় এই খবর নিয়ে মুখ খোলেননি এই দুই তারকা। তামিল সিনেমা ‘গীত গোবিন্দম’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তারা একে অপরের কাছাকাছি আসেন। তারপর ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়।

তারপর ‘খুশি’ ছবির একটি প্রচার অনুষ্ঠানে বিয়ে করা নিয়ে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন বিজয়। এই তারকা জানান, কাছের বন্ধুদের সংসার পাততে দেখে তিনিও নাকি এবার সেই রাস্তায় পা দিতে আগ্রহী। নতুন বছরেই নাকি ইচ্ছাপূরণ হতে চলেছে তার। শোনা যাচ্ছে, আগামী মাসেই নাকি একে অপরের সঙ্গে আংটি বদল করতে যাচ্ছেন বিজয় ও রাশমিকা।

ভালোবাসা দিবস ঘিরেই বাগ্‌দান সারতে চাচ্ছেন এই জুটি। একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি তারা তাদের জীবনের মুহূর্ত স্বরনীয় করে রাখতে চাচ্ছেন। তবে কেউ কেউ আবার বলছে এটি শুধুমাত্র গুজব।

তবে তারা যে একে অপরের খুব ভালো বন্ধু, কিন্তু প্রেম বিয়ে নিয়ে তাদের কখনও কথা বলতে দেখা যায়নি।

রাশমিকা সবার নজরে আসেন ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার মাধ্যমে। ‘অ্যানিমেল’ ছবিতে রণবীরের বিপরীতে কাজ করে আবারও নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:১৯:০৫   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ