শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপিন্স

প্রথম পাতা » আন্তর্জাতিক » শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপিন্স
মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪



শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপিন্স

ফিলিপিন্সে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার ( ৯ জানুয়ারি) ভোর পৌনে পাঁচটার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এ ভূ-কম্পন আঘাত হানে।

তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর গালফ নিউজের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২.১ মাইল) দক্ষিণ-পূর্বে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ৭০.৩ কিলোমিটার (৪৩.৬ মাইল) গভীরতায় এই ভূ-কম্পনের উৎপত্তিস্থল।

মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়নি। আর তাৎক্ষণিকভাবে বড়ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফিলিপিন্সে ভূমিকম্প নিত্যদিনের ঘটনা। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত। গেল বছরের ডিসেম্বরের শুরুতে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। ওই তিনটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে রিখটার স্কেলে ৬ দশমিক ৮, ৬ দশমিক ৪ এবং ৭ দশমিক।

বাংলাদেশ সময়: ১১:২১:০৩   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ