পঞ্চগড়ে শিরশির বাতাস, কনকনে শীতে দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে শিরশির বাতাস, কনকনে শীতে দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ
মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪



পঞ্চগড়ে শিরশির বাতাস, কনকনে শীতে দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ

উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও ঘনকুয়াশার সঙ্গে হাড় কাঁপানো শীত জেকে বসেছে। টানা পাঁচদিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পর সর্বনিম্ন তাপমাত্রা অল্প বাড়লেও কমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে।

মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে বুধবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে শুরু হয় ২য় দফার শৈত্যপ্রবাহ। রবিবার পর্যন্ত ৭ থেকে ১০ এর মধ্যে উঠানামা করছিল সর্বনিম্ন তাপমাত্রা।

মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘনকুয়াশা আর শিরশির বাতাসের কারণে কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বুধবার (৩ জানুয়ারি) সকালে চলতি শীত মৌসূমের সর্বনিম্ন ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে শুরু হয় ২য় পর্যায়ের শৈত্যপ্রবাহ। টানা পাঁচদিন তেঁতুলিয়া এবং এর আশপাশে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের পর সোমবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। মঙ্গলবার সকাল ৯ টায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার দিনের তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৩৫:৩০   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বরিশালে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় বিক্ষোভ
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর
পণ্যের দাম বাড়বে না, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
ভাঙ্গায় জ্বালানি তেল মজুদের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
কমলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নেশার টাকা যোগাতে শ্বশুরবাড়িতে চুরি, বাবা-ছেলে আটক
হামলা চললে মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ ছাড়া হবে না: ইরানের হুঁশিয়ারি
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার
ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার
অ্যাকশন অবতারে আলিয়া, আসছে ‘আলফা’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ