শেখ হাসিনা পুনরায় সংসদ নেতা নির্বাচিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনা পুনরায় সংসদ নেতা নির্বাচিত
বুধবার, ১০ জানুয়ারী ২০২৪



শেখ হাসিনা পুনরায় সংসদ নেতা নির্বাচিত

জাতীয় সংসদ, ১০ জানুয়ারি, ২০২৪ : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সর্বসম্মতভাবে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন।
দ্বাদশ সংসদের সদস্যরা শপথ নেয়ার পর আজ জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় টানা চতুর্থ বারের মতো শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। নূর-ই-আলম চৌধুরী এমপি এ প্রস্তাব সমর্থন করেন।
এরপর তুমুল করতালির মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।
আওয়ামী লীগ সংসদীয় দল মতিয়া চৌধুরী এমপিকে সংসদ উপ নেতা নির্বাচন করে।
এছাড়া বৈঠকে স্পীকার হিসেবে ড. শিরিন শারমিন চৌধুরী এমপি , ডেপুটি স্পীকার হিসেবে এডভোকেট শামসুল হক টুকু এমপি এবং সংসদের চিফ হুইপ হিসেবে নূর-ই-আলম চৌধুরী এমপিকে পুননির্বাচিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
আওয়ামী লীগ সংসদীয় দলের সম্পাদক নির্বাচিত হন নূর-ই-আলম চৌধুরী ।

বাংলাদেশ সময়: ১৭:১৫:০০   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ