সরিষাবাড়ীতে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বুধবার, ১০ জানুয়ারী ২০২৪



সরিষাবাড়ীতে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে চলমান তীব্র শীতে অসহায় ও দুঃস্থ শীতার্থদের মাঝে মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সরিষাবাড়ী সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার ৬ জানুয়ারি সকাল হতে ৯ জানুয়ারি বিকাল পর্যন্ত টানা ৪দিন ব্যাপী এ সংগঠনটি উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে অসহায় শীতার্তদের মাঝে একটু উষ্ণতা দিতে এ শীতবস্ত্র বিতরণ করেন।

জানা যায়, মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সরিষাবাড়ী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তারেক হোসেন এর নির্দেশনায় সহস্রাধিকের বেশি শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন বিজিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম লায়ন।

এ কর্মসূচিতে সহযোগিতা করেন মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সরিষাবাড়ী সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী আবু সাঈদ রিপন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ও দুর্বার তারুণ্য ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

সংগঠনের সভাপতি মোঃ তারেক হোসেন বলেন, মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সরিষাবাড়ী সংগঠনটি সামাজিক এবং মানবিক কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত রেখে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। আসলে মানুষ হিসেবে মানুষের জন্য যতটুকু করণীয়, ততটুকু হয়তো আমরা করতে পারছি না। তবে চেষ্টা করে যাচ্ছি। আমরা চাই আপনারাও মানবতার কল্যাণে এগিয়ে আসুন।

বাংলাদেশ সময়: ১৭:২৮:৩০   ৮০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ