কার্গো ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » কার্গো ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু
বুধবার, ১০ জানুয়ারী ২০২৪



কার্গো ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

সিদ্ধিরগঞ্জে সিমেন্টবাহী কার্গো ট্রাক চাপায় এক গৃহবধূ মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক।

নিহত নারীর নাম নাসিমা খাতুন (৪৫)। সে পঞ্চগড় জেলার ভোদা থানার রহমতপুর এলাকার সমারু ইসলামের স্ত্রী। এঘটনায় আল-আমিন নাহিদ এন্টারপ্রাইজ (ঢাকা-মেট্রো-ট ১৩-১৩৬৫) কার্গোটি জব্দ ও চালক সুমনকে আটক করেছে পুলিশ। আটক গাড়ি চালক সুমন (২৬) নোয়াখালী জেলার চর জব্বার থানার চরবৈশাখী এলাকার আবুল কাসেমের ছেলে।

নিহতের স্বামী সমারু ইসলাম বলেন, আমি স্ত্রীকে নিয়ে গত ৮ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার এলাকার আব্দুল হক প্রধানের বাড়ির ভাড়াটিয়া আমার মেয়ে সুমির বাসায় বেড়াইতে এসেছিলাম।

মেয়ের বাসা থেকে বুধবার সকালে বেড় হই ঢাকায় বিমান বন্দর এলাকায় আমার এক ছোট ভাইয়ের বাসায় যেতে। সকাল ১০ টার দিকে সাইনবোর্ড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় পিছন থেকে সিমেন্টবাহী কার্গোটি আমার স্ত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক বলেন, আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় কার্গোটি জব্দ ও চালক সুমনকে আটক করা হয়েছে। পরিবারের অনুরোধে আমরা লাশ হস্তান্তর করে দিয়েছি, মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:২০   ৩৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’
সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংশোধনী বিল সংসদে পাস
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি কালামের
এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ে গ্রেপ্তার
রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: আমির খসরু
সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে : প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ