সোনারগাঁ থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁ থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩
বুধবার, ১০ জানুয়ারী ২০২৪



সোনারগাঁ থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে দুই নারীসহ তিনজনের কাছ থেকে ৫ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের দাবী, গ্রেফতারকৃত তিনজনই মাদককারবারী।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার মোগড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং শংকচাইল এলাকার ইউসুফের স্ত্রী কুসুম ওরফে কুলসুম (৩০), বরিশালের পটুয়াখালীর আঠারোগাছিয়ার দুলালের স্ত্রী মোছা. নাসিমা (২৬) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদলের সোনা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩)।

বুধবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া।

আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:০২:১৯   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ