‘ইলেকট্রিক ট্রেন’ স্থাপনে কোরিয়ান সংস্থার সাথে মেয়র আইভীর বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ইলেকট্রিক ট্রেন’ স্থাপনে কোরিয়ান সংস্থার সাথে মেয়র আইভীর বৈঠক
বুধবার, ১০ জানুয়ারী ২০২৪



‘ইলেকট্রিক ট্রেন’ স্থাপনে কোরিয়ান সংস্থার সাথে মেয়র আইভীর বৈঠক

নারায়ণগঞ্জ নগরীর যোগাযোগ ব্যবস্থা নতুন মাত্রা যোগ করতে হাতে নেওয়া হয়েছে ‘লাইট র‌্যাপিড ট্রানজিট (এলআরটি)’ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন হলে নিতাইগঞ্জ থেকে সাইনবোর্ড এবং শিমরাইল থেকে পঞ্চবটি পর্যন্ত দুই রুটে ইলেকট্রিক ট্রেনের মাধ্যমে চলাচল করতে পারবেন নগরবাসী। এই দুই লাইনে প্রতিদিন ১ লাখ ২০ হাজার মানুষ চলাচল করতে পারবে।

পরবর্তীতে এই প্রকল্প কদমরসূল অঞ্চল অর্থ্যাৎ শীতলক্ষ্যার ওপারে সিটি করপোরেশনের বন্দর অঞ্চলে মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত সম্প্রসারণ করা হবে।
ইতোমধ্যে, প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে কোরিয়ান একটি সংস্থা আগ্রহ প্রকাশ করেছে বলে জানায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

বুধবার (১০ জানুয়ারি) কোরিয়ান ওই সংস্থার একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেন। এই সময় প্রকল্পের ব্যাপারে নাসিক ও কোরিয়ান সংস্থার মধ্যে দীর্ঘ আলাপ হয়।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামও।

এর আগে ২০১৮ সালের ২৫ নভেম্বর একনেকে এই প্রকল্পের নীতিগত অনুমোদন দেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্প সংশ্লিষ্ট সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, এলআরটি একটি গণপরিবহন ব্যবস্থা, যা ইলেকট্রিক ট্রেনের মাধ্যমে একস্থান হতে অন্যস্থানে যাত্রী পরিবহন করা হয়। উন্নত বিশ্বে আধুনিক নগরগুলোতে এ ধরনের পরিবহন ব্যবস্থা চালু রয়েছে। এলআরটির মাধ্যমে দ্রুত যাত্রী পরিবহন করা সম্ভব যা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মেডিয়ানের উপর দিয়ে পিলারের মাধ্যমে এলিভেটেডভাবে দু’টি এলআরটি লাইন নির্মাণ করা হবে।

এক নম্বর লাইনটি নিতাইগঞ্জ হতে শুরু হয়ে চাষাঢ়া হয়ে সাইনবোর্ডে শেষ হবে। যার দূরত্ব ১১ কিলোমিটার। অপরদিকে দুই নম্বর লাইনটি শিমরাইল থেকে শুরু হয়ে পঞ্চবটিতে শেষ হবে। যার দূরত্ব ১২ কিলোমিটার। এই দু’টি লাইনের ইন্টারচেঞ্জ স্টেশন হবে চাষাঢ়াতে। ২টি লাইন মিলে মোট দুরত্ব ২৩ কিলোমিটার। লাইন দুটি প্রতিদিন প্রায় ১ লক্ষ ২০ হাজারের অধিক যাত্রী পরিবহন করবে।

পরবর্তীতে এই গণপরিবহন সেবা কদমরসুল অঞ্চলে মদনগঞ্জ হতে মদনপুর পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এ প্রকল্পটি বর্তমানে পরিকল্পনানাধীন রয়েছে। যা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১০:০৯   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যাত্রীদের নিরাপত্তায় ভূমিকা রাখায় এনামুলকে পুরস্কৃত করল রেলওয়ে
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ’র অংশ দিল নগদ
মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয় হবে: অর্থমন্ত্রী
মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ
দুই তৃতীয়াংশ ভোট পেয়ে ১৮০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে গেছে: শিশির মনির
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর
পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নুশিপে শুভ সূচনা বাংলাদেশের
মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ