‘বঙ্গবন্ধু কর্নার’ আগামী প্রজন্মকে তাঁর জীবনাচার সর্ম্পকে ধারণা দেবে : ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বঙ্গবন্ধু কর্নার’ আগামী প্রজন্মকে তাঁর জীবনাচার সর্ম্পকে ধারণা দেবে : ডিএমপি কমিশনার
বুধবার, ১০ জানুয়ারী ২০২৪



‘বঙ্গবন্ধু কর্নার’ আগামী প্রজন্মকে তাঁর জীবনাচার সর্ম্পকে ধারণা দেবে : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর কোতয়ালী থানায় স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন ও মুক্তিযুদ্ধে তাঁর অবিসংবাদিত ভূমিকা সম্পর্কে ধারণা দেবে।
তিনি আজ বুধবার সকালে রাজধানীর কোতয়ালী থানায় ‘বঙ্গবন্ধু কর্নার’র উদ্বোধনকালে এ কথা বলেন।
কোতয়ালী থানার মূল ভবনের নীচ তলার প্রবেশ মুখে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে। জাতির পিতার আদর্শকে সকলের মাঝে ছড়িয়ে দিতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সোনার বাংলা গঠনের ক্ষেত্রে তাঁর পদাঙ্ক অনুসরণের লক্ষ্যে এ কর্নারটি স্থাপিত হয়েছে।
বঙ্গবন্ধুর ঘটনাবহুল পারিবারিক ও রাজনৈতিক জীবনের তাৎপর্যময় নানা আলোকচিত্র দিয়ে বঙ্গবন্ধু কর্নারের দেয়াল সাজানো হয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের রেসকোর্স ময়দানের ভাষণের ছবি, স্বদেশ প্রত্যাবর্তনের ছবিসহ আলোকচিত্রের প্রতিটি বিষয়ই চিত্রায়িত হয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে। এছাড়া ফটোগ্রাফের পাশাপাশি অডিও ভিজ্যুয়াল প্রদশর্নীর জন্য ডিজিটাল মনিটরের সুব্যবস্থা রয়েছে।
দেয়ালের বুক শেল্ফগুলোতে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’সহ বিশিষ্ট লেখকদের লেখা বিভিন্ন বই। এভাবেই শ্রদ্ধা ও ভালবাসার ছোঁয়ায় সযতেœ তুলে ধরা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেনের (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) পরিকল্পনা ও তত্ত্বাবধানে ‘বঙ্গবন্ধু কর্ণার’ স্থাপিত হয়। এটির বাস্তবায়নের দায়িত্বে ছিলেন কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শাহিনুর ইসলাম (শাহীন) ও অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান মিয়া।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ম. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২১:৩৬   ৩৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরের সব ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু
খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ
বাণিজ্য ও বিনিয়োগ থেকে পর্যটন—মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান রাষ্ট্রপতি
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?
জাপানে কর্মসংস্থানে তরুণদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ
মেরিন একাডেমিতে ভর্তির যোগ্যতায় কোনো আপস নয় : নৌপরিবহন সচিব
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
পটুয়াখালীতে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ