পবিত্র শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পবিত্র শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি
শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪



পবিত্র শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি

পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আগামী ৮ ফেব্রুয়ারি (২৬ রজব) বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে। আগামী রোববার থেকে ১৪৪৫ হিজরি সনের রজব মাস গণনা শুরু হবে।

শুক্রবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়েব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

যুগ্ম সচিব বলেন, ‘শুক্রবার রাতে দেশের আকাশসীমায় কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী রোববার থেকে ১৪৪৫ হিজরি সনের রজব মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারি ২৬ রজব তথা শবে মেরাজের রাত পড়েছে।‘

এর আগে শুক্রবার সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হয়।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।

লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। রাতটি শবে মেরাজ নামে ভারতীয় উপমহাদেশে অধিক পরিচিত। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।

আমাদের দেশে এদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি।

বাংলাদেশ সময়: ২০:১৯:৩৩   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ