প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক জয় বসুন্ধরা কিংসের

প্রথম পাতা » খেলাধুলা » প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক জয় বসুন্ধরা কিংসের
শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪



প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক জয় বসুন্ধরা কিংসের

প্রিমিয়ার লিগে নিজেদের দাপট ধরে রেখেছে বসুন্ধরা কিংস। শুক্রবার (১২ জানুয়ারি) মৌসুমে নিজেদের তৃতীয় ম্যাচে ফর্টিস এফসিকে হারিয়েছে তারা। লিগে এই নিয়ে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

কিংস অ্যারেনায় (শুক্রবার) ফর্টিস এফসিকে ৩-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। একটি করে গোল করেছেন রাকিব হোসেন, দরিয়েলতন ও রিমন হোসেন।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কিংস। তিন ম্যাচে তিন পয়েন্টে নিয়ে আটে ফর্টিস।

নিজেদের মাঠে নবম মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। সোহেল রানার বাড়ানো বল বাম প্রান্তে পান রাকিব, বক্সের মুখ থেকে তার নেয়া হাওয়ায় ভাসানো শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। লিগে এটি রাকিবের তৃতীয় গোল।

পিছিয়ে পড়ার ৪ মিনিটের মধ্যে সমতায় ফেরে ফর্টিস। ফর্টিসের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর সারের শট গোলরক্ষক শ্রাবণ ফিরিয়ে দিলেও ফিরতি বল তারিক কাজীর পায়ে লেগে জড়িয়ে যায় জালে। আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে ফর্টিস।

২১ মিনিটে আবারও এগিয়ে যায় বসুন্ধরা কিংস। মধ্যমাঠ থেকে মিগেলের বাড়ানো পাস পান দরিয়েলতন, এই ব্রাজিলিয়ানের নেওয়া শট গোলরক্ষক আজাদের গায়ে লেগে ফিরলেও ফিরতি বল অনায়াসে জালে পাঠান দরিয়েলতন।

দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে কিংস। ৭৩ মিনিটে বদলি নামা রিমন হোসেন গোল করে স্কোরলাইন ৩-১ করেন। রবসন রোবিনহোর পাস পেয়ে বক্সের অন্য প্রান্তে গতির শটে দুরের পোস্টে জাল খুঁজে নেন রিমন। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

বাংলাদেশ সময়: ২০:১৬:১৯   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ