যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নতুন করে ইয়েমেনে হামলা শুরু করেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নতুন করে ইয়েমেনে হামলা শুরু করেছে
শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪



যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নতুন করে ইয়েমেনে হামলা শুরু করেছে

মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় শনিবার নতুন করে হামলা শুরু করেছে।
এর একদিন আগে উভয়দেশ ইয়েমেনে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সংবাদ মাধ্যম বলেছে, সানার আল দাইলামি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সর্বশেষ হামলা চালিয়েছে।
এই বিমান ঘাঁটি ২০১৪ সাল থেকে হুথি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে।
এক্সে পোস্ট করা হুথিদের ‘আল মাসিরা’ টিভির খবরে বলা হয়েছে, আমেরিকান ও ব্রিটিশ শত্রুরা রাজধানী সানার বেশকিছু স্থাপনায় কয়েকদফা হামলা চালিয়েছে।
তারা আল দাইলামি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে টিভির খবরে বলা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে এই বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।
হামাসের ওপর ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছিল। এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৪:২৯:৫৪   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ