রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ আরসার সদস্য আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ আরসার সদস্য আটক
সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪



রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ আরসার সদস্য আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ সৈয়দ হোসেন (২৬) নামে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। এ সময় অভিযানে একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি এবং একটি কিরিচ উদ্ধার করা হয়।

আটক সৈয়দ হোসেন (২৬) ৮ নম্বর ক্যাম্পের এফ ব্লকের আবু তাহেরের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন-এর সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ নম্বর ক্যাম্পের এ/৪৬ ব্লক থেকে সৈয়দ হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা করে আটককে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:১৭   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রামে কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার
শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন
হতদরিদ্রদের স্বাবলম্বী করতে কাজ করেছে সরকার - ভূমি প্রতিমন্ত্রী
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: পরিবহনমন্ত্রী
কক্সবাজারে পুড়ে ছাই ইকো রিসোর্ট
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩
আ.লীগের আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত
বিএনপি ‘দখল’ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ