সরিষাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক
মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪



সরিষাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ লালন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্র জানিয়েছে সে একজন খাদক ও মাদক মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে মাদক ব্যবসায়ী হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এবিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামি মোঃ লালন মিয়া সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকার মৃত শহিদুল আনোয়ার এর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

মামলার বরাতে ওসি মুশফিকুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জানুয়ারি) পৌরসভার সাতপোয়া পশ্চিম পাড়া এলাকায় ভাঙ্গারী দোকানের সামনের রাস্তায় অভিযান চালায় পুলিশ। পরে পুলিশের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পলানোর চেষ্টা করে। এসময় ৫০ পিস ইয়াবাসহ লালনকে আটক করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়।

এ ঘটনায় সরিষাবাড়ী থানার পুলিশের উপপরিদর্শক হান্নান বাদী হয়ে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার সহ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:২৭   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জেনায় জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ
জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৬
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানের কড়া বার্তা
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা
১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে:বিদ্যুৎমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ