আজ পর্দা উঠছে যুব বিশ্বকাপের

প্রথম পাতা » খেলাধুলা » আজ পর্দা উঠছে যুব বিশ্বকাপের
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



আজ পর্দা উঠছে যুব বিশ্বকাপের

আজ থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একই দিনে পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে যাওয়া এই মেগা আসরে অংশ গ্রহণ করবে মোট ১৬ দল। ৪ গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। টুর্নামেন্টে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪১ টি।

আসরের দ্বিতীয় দিনেই প্রথমবার মাঠে নামবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে রাব্বিদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড।

আগামী ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুব টাইগাররা।

দুদিন পরই আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড-
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই- নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ।

বাংলাদেশ সময়: ১২:৩০:০৫   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ