বিপিএল: উদ্বোধনী ম্যাচে টস জিতল ঢাকা

প্রথম পাতা » খেলাধুলা » বিপিএল: উদ্বোধনী ম্যাচে টস জিতল ঢাকা
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



বিপিএল: উদ্বোধনী ম্যাচে টস জিতল ঢাকা

পর্দা উঠল বিপিএলের দশম আসরের। শুক্রবার (১৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন।

বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের নয় আসরে চার বারই শিরোপা জিতেছে তারা। এবারের বিপিএলেও ফেবারিট তারা। অপরদিকে কুমিল্লা থেকে বেশ পিছিয়ে ঢাকা। তবুও তাসকিন-মোসাদ্দেকের দিকে নজর থাকবে সকলের।

এদিকে অধিনায়কত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় কুমিল্লার অধিনায়ক লিটন দাসের। মুস্তাফিজ, ইমরুল ছাড়াও দলে রয়েছেন বেশকিছু বিদেশি ক্রিকেটার। পরীক্ষিত পারফর্মারদের নিয়েই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চান লিটন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, খুশদিল শাহ, রোস্টন চেজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথিউ ফোর্ড, মুসফিক হাসান।

দুর্দান্ত ঢাকা:
মোহাম্মদ নাইম, দানুশকা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রসপুলে, ইরফান সুক্কুর, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, উসমান কাদির।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৪০   ৩০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
লাথাম-ব্লান্ডেলের ফিফটিতে প্রথম দিন শেষে চাপে ভারত
নির্বাচনের পর নেইমারের চুক্তি নিয়ে সিদ্ধান্ত : সান্তোস সভাপতি
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ