জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা আন্তরিক হলে অনেক উন্নয়ন স্থানীয় পর্যায়েই সম্ভব। তাই সরকারের বর্তমান শাসনামলে জনপ্রতিনিধিদের অধিকতর ক্ষমতায়ন করে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তবে সেই সঙ্গে অনিয়ম করলে জনপ্রতিনিধিদের যথোপযুক্ত জবাবদিহির আওতায় আনা হবে।

শুক্রবার (১৯ জানুয়ারি) মনোহরগঞ্জের পোমগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, লাকসাম মনোহরগঞ্জের রাস্তাঘাট, স্কুল-কলেজসহ অসংখ্য অবকাঠামগত উন্নয়ন সম্ভব হয়েছে নৌকা প্রতীকে ভোট দেয়ার ফলে। ভবিষ্যতেও লাকসাম-মনোহরগঞ্জবাসীর আকাঙ্ক্ষা নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে যেন পূরণ করতে পারেন সেই দোয়া চান তিনি।

নির্বাচন নিয়ে দেশে-বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, নির্বাচন বানচাল করার জন্য অনেক প্রচেষ্টা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ সব ষড়যন্ত্র রুখে দিয়েছে।

মতবিনিময় সভা শেষে টানা দ্বিতীয়বার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হওয়ায় মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২৩:৩০:২৪   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ