৯ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » ৯ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



৯ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন

যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৯ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে মেলার মূল ফটকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মাইকেল মধুসূদন ১২টি ভাষায় পারদর্শী ছিলেন। তার রচিত ‘দ্য ক্যাপটিভ লেডি’ একটি অনন্য সাধারণ উপন্যাস। তার ইংরেজি ভাষায় বহু রচনা রয়েছে যা অগ্রন্থিত অবস্থায় রয়েছে। ইংরেজি সাহিত্যে তিনি প্রতিষ্ঠিত হতে না পেরে বাংলা সাহিত্যে মনোনিবেশ করেন এবং বাংলা ভাষায় মহাকাব্য রচনা করেন। তার ৪৯ বছর জীবনে যেখানেই হাত দিয়েছেন সেখানেই প্রথম হয়েছেন। এ সময় প্রধান অতিথি কেশবপুরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের যে দাবি তার প্রতি একত্বতা ঘোষণা করেন।

যশোর জেলা প্রশাসনের আয়োজনে মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য ইয়াকুব আলী ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৩:১৭   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ