চীনে ভূমিধসে ৪৪ জন চাপা পড়েছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনে ভূমিধসে ৪৪ জন চাপা পড়েছে
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪



চীনে ভূমিধসে ৪৪ জন চাপা পড়েছে

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে ভূমিধসে ৪৪ জন চাপা পড়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির খবরে একথা বলা হয়েছে।
সূত্র মতে, প্রাথমিক তদন্তে জানা গেছে, জেনসিয়ং কাউন্টিতে সোমবারের ভূমিধসে ১৮টি বাড়ির ৪৪ জন চাপা পড়েছে।
এ কারনে জরুরি ভিত্তিতে ওই এলাকা থেকে দু’শোরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।
সিসিটিভি আরো বলেছে, পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নিয়েছে। প্রয়োজনীয় সরঞ্জামসহ দু’শোরও বেশি উদ্ধারকর্মী সেখানে কাজ করছে।
উল্লেখ্য, চীনের প্রত্যন্ত এলাকা ইউনানে ভূমিধস একটি সাধারণ ঘটনা। যেখানে হিমালয়ের বিপরীতে খাড়া পর্বত শ্রেণী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৪১   ৩৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ