নানা নাটকীয়তার পর স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে আসলেন জোভান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নানা নাটকীয়তার পর স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে আসলেন জোভান
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪



নানা নাটকীয়তার পর স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে আসলেন জোভান

অবশেষে স্ত্রীকে প্রকাশ্যে আনলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। গত ১২ জানুয়ারি রাতে নিজের বিয়ের খবর প্রকাশের ১০ দিনের মাথায় ভক্তদেরকে স্ত্রীর মুখ দেখালেন এই অভিনেতা রোববার (২১ জানুয়ারি) রাতে জোভান তার ফেসবুকে বিয়ের একটি ছবি পোস্ট করেন। যেখানে প্রথমবারের মতো জোভানের স্ত্রীকে দেখতে পাওয়া যায়।

ছবিতে দেখা যায়, অভিনেতা জোভানের পরনে গোলাপী রঙের শেরওয়ানি। তার স্ত্রীও একই রঙের লেহেঙ্গা পরেছেন। পরস্পরের হাতে হাত রেখে মুখোমুখি দাঁড়িয়ে এই নবদম্পতি। তবে এর আগেও স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন এই অভিনেতা। কিন্তু প্রতিবারই স্ত্রীকে আড়ালে রাখার চেষ্টা করে গেছে তিনি। তখন থেকেই ভক্তদের কৌতূহল তৈরি হচ্ছিল জোভানের স্ত্রীর সম্পর্কে।

জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তার বাড়ি পুরান ঢাকায়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে।

এদিকে জোভানের বিয়ের অনুষ্ঠানে মডেল অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির উপস্থিত ছিলেন। এ দুই তারকা তাদের ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেসব ছবিতে দেখা যায়, চিত্রনায়ক সিয়াম, তৌসিফ মাহবুবও উপস্থিত ছিলেন বন্ধুর বিয়েতে।

বাংলাদেশ সময়: ১৫:২৫:০৪   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ