‘দিশেহারা বিএনপি পাগলের প্রলাপ বকছে’

প্রথম পাতা » খুলনা » ‘দিশেহারা বিএনপি পাগলের প্রলাপ বকছে’
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪



‘দিশেহারা বিএনপি পাগলের প্রলাপ বকছে’

রাজনীতি থেকে নির্বাসনে গিয়ে বিএনপি দিশেহারা হয়ে পাগলের প্রলাপ বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সোমবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় কুষ্টিয়া সদরে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

‘যেকোন সময় সরকারকে বিদায় নিতে হবে’ বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে মাহবুবউল আলম হানিফ বলেন, সরকার শূন্যের ওপর, আসমানে নাকি মাটিতে আছে সেটা জনগণ জানে। রাজনীতি থেকে নির্বাসনে গিয়ে বিএনপি দিশেহারা হয়ে পাগলের প্রলাপ বকছে। সরকারের সামনেও কোনো বিপদ নেই, সরকার কোনো বিপদেও নেই। সরকারের সামনে বৈশ্বিক অর্থনীতি মোকাবেলার চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে।

হানিফ বলেন, দেশের রিজার্ভ আবার উর্ধ্বমুখী। আগামী জুন মাসের মধ্যে রিজার্ভ সংকটসহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, অর্থনীতি আবার চাঙ্গা হয়ে যাবে।

এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন হানিফ। তিনি বলেন, যেকোনো মূল্যে দব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নেবে সরকার।

বিএনপির বিষোদগার সম্পর্কে হানিফ বলেন, স্বাধীনতার বিপক্ষে থাকা বিএনপির কাছে পাকিস্তান প্রিয়। তারা দেশের উন্নয়ন অগ্রগতি ভালো চোখে দেখে না। পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে গেছে এটা তাদের জ্বালার কারণ। তাই দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা শেখ হাসিনাকেও পছন্দ করেন না। অথচ বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে ধাবিত হচ্ছে দেখে পুরো বিশ্ব শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

বাংলাদেশ সময়: ১৬:১০:৪৬   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ