গাজায় প্রাণহানির সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে ; গাজায় ২৪ ঘন্টায় প্রাণ গেছে ১৭৮ জনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় প্রাণহানির সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে ; গাজায় ২৪ ঘন্টায় প্রাণ গেছে ১৭৮ জনের
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪



গাজায় প্রাণহানির সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে ; গাজায় ২৪ ঘন্টায় প্রাণ গেছে ১৭৮ জনের

গাজায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে চালানো বিরামহীন হামলায় এই পর্যন্ত ২৫ হাজারেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
গত ২৪ ঘন্টায় ইসরায়েলী হামলায় নতুন করে আরো ১৭৮ জন নিহত ও ৩শ’র কাছাকাছি আহত হয়েছে। এতো প্রাণহানির পরও ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থামাতে রাজি হচ্ছেন না। তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনেও অস্বীকৃতি জানিয়েছেন। জাতিসংঘ নেতানিয়াহুর অস্বীকৃতি জানানোকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ ব্যারেল জানিয়েছেন, হামাসের সৃষ্টি ও অর্থায়নের পেছনে ইসরায়েল দায়ী। আলজাজিরা টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে এএফপি’র এক প্রবিদনে এসব কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নগরীর কেন্দ্রীয় এলাকাগুলোতে ইসরায়েলি বিমান বাহিনীর ভারী গোলাগুলির ফলে নিহতের সংখ্যা ব্যাপকহারে বাড়ছে।
এর আগে, ‘আল মায়াদিন’ টিভি চ্যানেল জানিয়েছে, সোমবার রাতে খান ইউনিসের নাসের হাসপাতাল এলাকায় ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনা ইউনিটের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:১৭   ৩৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ