ক্রীড়াঙ্গনে সুশাসন নিশ্চিত করা হবে : যুব ও ক্রীড়া মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্রীড়াঙ্গনে সুশাসন নিশ্চিত করা হবে : যুব ও ক্রীড়া মন্ত্রী
বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪



ক্রীড়াঙ্গনে সুশাসন নিশ্চিত করা হবে : যুব ও ক্রীড়া মন্ত্রী

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান বলেছেন, ক্রীড়াঙ্গনে সুশাসন নিশ্চিত করা হবে। কোনো বিশেষ ফেডারেশনের জন্য নয়, ক্রীড়ার সকল ক্ষেত্রেই সুশাসন নিশ্চিত করা হবে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও হকি ফেডারেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন নাজমুল। এ সময়ে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ফুটবলকে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের নারী ফুটবলাররা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে। পুরুষরাও ভালো করছে। ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে ফুটবলে কিছু সমস্যা রয়েছে।
ফুটবল ফেডারেশনের মাঠ সংকট আছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজ চলছে। ৩১ ডিসেম্বর এটি সমাপ্তির জন্য ডেডলাইন রয়েছে। এটি যেন বিলম্ব না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব।
দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য আমি নির্দেশনা দিয়েছি। তারপরও বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকৃত চিত্র সশরীরে দেখতে চাই। দেখে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে পারব।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি কমলাপুর স্টেডিয়ামও পরির্দশনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘কমলাপুর স্টেডিয়ামে উন্নতি বিষয়টিও আমরা ভাবছি। কমলাপুর স্টেডিয়াম যদি আরো উন্নত করা যায় তাহলে সেখানেও ফুটবল ফেডারেশন অনেক টুর্নামেন্ট বা নানাভাবে ব্যবহার করতে পারে।

ফুটবল ফেডারেশনের প্রস্তাবিত বাজেট নিয়ে তিনি বলেন, ‘ফুটবলের ব্যাপ্তি অনেক বেশি। দেশি-বিদেশে খেলায় অংশগ্রহণে নানা ব্যয়ের কারনে তাদের বাজেটের চাহিদাও বেশি থাকবে এটাই স্বাভাবিক। ফুটবলসহ অন্যান্য খেলাধুলাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরকেও এগিয়ে আসার আহ্বান জানাই।’

হকিকে দেশের আরেক সম্ভাবনাময় খেলা উল্লেখ করে ক্রীড়া মন্ত্রী বলেন, ‘হকির সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বেশ কিছু বিষয় নির্ধারণ করেছি। স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে যা করতে হবে। হকি ফেডারেশন মওলানা ভাসানী স্টেডিয়ামে ইনডোর হকির ব্যবস্থা করতে চায়। আমি বলেছি এটি করা সম্ভব। সেজন্য আমি হকি স্টেডিয়াম পরির্দশনে যাবো। ইনডোর হকিতেও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিশ্বকাপ খেলার।’

আগামী সপ্তাহের শুরুতে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগদান শেষে আগামী ৩ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি। এরপর স্টেডিয়াম পরিদর্শনে যাবেন বলে জানান তিনি।

মতবিনিময়সভায় বক্তব্য আরো দেন যুব ও ক্রীড়া সচিব ড.মহিউদ্দীন আহমেদ। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্ধ্বতন কর্মকর্তারা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৮:২৭   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ