নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪



নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, তাঁর মন্ত্রণালয়াধীন বিভিন্ন সংস্থায় নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা সংযুক্ত আছেন। সেখানে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের এসব ভূমিকা আরো জোরদার করার পাশাপাশি এর পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া সমুদ্র সীমার নিরাপত্তার ব্যাপারে নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়েছে। দেশে এখন প্রচুর জাহাজ নির্মাণ হচ্ছে এবং বাংলাদেশে তৈরি জাহাজের চাহিদা বিদেশেও রয়েছে। নৌবাহিনীর আওতাধীন বিভিন্ন শিপইয়ার্ড ও ডকইয়ার্ডে উন্নতমানের জাহাজসহ অন্যান্য নৌযান নির্মিত হচ্ছে। এসব কাজের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নতুন সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আওয়ামী লীগের দেওয়া ইশতেহার অনুযায়ী কাজ করবে। এ বিষয়ে কিভাবে নৌ খাতের অগ্রগতি করা যায় নৌ বাহিনী প্রধানকে তিনি এ বিষয়ে অবহিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:৩৫   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডোয়াইল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন সাবেক চেয়ারম্যান জোসনা
ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা,মধুখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জে খালপাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার
‘আনার কলি’ হয়ে আসছেন ফারহান-পায়েল
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত অর্ধশতাধিক, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
ইরান যুদ্ধের প্রভাবে গ্যাস সংকটে ভারত
রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির
ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ঠেকাতে পারল না চীন-রাশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ