প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুর সিটি মেয়রের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুর সিটি মেয়রের সাক্ষাৎ
বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪



প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুর সিটি মেয়রের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ওই সাক্ষাৎ হয়। এ সময় মেয়রের সঙ্গে ছিলেন ছেলে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম জানান, সাক্ষাতে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র জায়েদা খাতুন।
এ সময় মেয়র জায়েদা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়রকে আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে গাজীপুরের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

গত বছরের ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমতউল্লা খানকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে জয়লাভ করেন জায়েদা খাতুন। গত ১১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করে তিনি।
পরে ১১ অক্টোবর তিনি ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতিক্রমে উপদেষ্টা নিয়োগ দেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৪৩   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ