বিজ্ঞান চেতনা ছড়িয়ে দিতে প্রতি বছর বিজ্ঞানমেলা করার আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রথম পাতা » গাজীপুর » বিজ্ঞান চেতনা ছড়িয়ে দিতে প্রতি বছর বিজ্ঞানমেলা করার আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪



বিজ্ঞান চেতনা ছড়িয়ে দিতে প্রতি বছর বিজ্ঞানমেলা করার আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চেতনা ছড়িয়ে দিতে প্রতি বছর ব্যাপকভাবে বিজ্ঞানমেলা আয়োজন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
আজ গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন চত্বরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
মোজাম্মেল হক আরো বলেন, দিনদিন বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। দেশের শিক্ষার্থীরা আজ ব্যবসায় শিক্ষামুখী। এধরনের মেলার মাধ্যমে অনেকেই বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই এ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জাহেদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুরাদ কবির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় ১৫টি স্টল রয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী জীবন ধারণ, সৌরজগতের গঠন এর কার্যক্রম, প্রত্যাশিত নগর, পরিবেশ সুরক্ষার মডেল, বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, উন্নত স্বাস্থ্য প্রকল্প, স্মার্ট সিকিউরিটি, সৌর চুল্লি, স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে ক্ষুদে বিজ্ঞানীদের চিন্তা ভাবনা, স্মার্ট এন্ড ডিজিটাল বাংলাদেশ, ট্রেনে অগ্নি নির্বারক প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।
পরে মন্ত্রী উপজেলার ১১৩ জন অসহায় ও দুস্থদের মাঝে ১৩০ বান্ডেল ঢেউটিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র -নৃ-গোষ্ঠীর ২২৫ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি ও ৩৩ জনের মধ্যে সাইকেল বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:২৩   ৫১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ