সিদ্ধিরগঞ্জে ‘গ্যাসের আগুনে’ দগ্ধ একই পরিবারের ছয়জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ‘গ্যাসের আগুনে’ দগ্ধ একই পরিবারের ছয়জন
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪



সিদ্ধিরগঞ্জে ‘গ্যাসের আগুনে’ দগ্ধ একই পরিবারের ছয়জন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের একটি টিনসেড বাসায় জমা গ্যাসের আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একই পরিবারের ছয়জন৷ তাদের মধ্যে এক নারী আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন৷ বুধবার (২৪ জানুয়ারি) রাতে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বাঘপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ৷

এ ঘটনায় দগ্ধরা হলেন- সুখী আক্তার (৩৩), তার কন্যা সাদিয়া আক্তার (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুফাতো বোন রহিমা আক্তার (৩২), রহিমার কন্যা রিতু (১৩)৷ তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন৷

এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, রহিমা আক্তারের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে৷ তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন৷ সুখী ও জান্নাতি যথাক্রমে ১৭ শতাংশ ও ১৫ শতাংশ দগ্ধ হয়ে ওয়ার্ডে ভর্তি৷

বাকি তিনজনের সাদিয়ার ৫ শতাংশ, আরিফের ৩ শতাংশ এবং রিতুর ১০ শতাংশ দগ্ধ হয়েছেন৷ প্রাথমিক চিকিৎসার পর তারা অবজারভেশনে আছেন বলে জানান এ চিকিৎসক৷

দগ্ধ রহিমার স্বামী জাহাঙ্গীর হাওলাদার বলেন, তারা এবং সুখীর পরিবার পাশাপাশি বাসায় ভাড়া থাকেন৷ সুখী দুই সপ্তাহ আগে সন্তানের জন্ম দেন৷ তাকে দেখতেই সবাই গতরাতে সুখীর ঘরে ছিলেন৷ এ সময় আগুনের ঘটনা ঘটে৷

প্রাথমিকভাবে ঘরে জমা গ্যাস থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ৷

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে ঘরে জমা গ্যাস থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি৷ তবে, আগুনের সূত্রপাত কীভাবে হলো তা নিয়ে কাজ করছে পুলিশ৷ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷’

বাংলাদেশ সময়: ২২:৩৮:৫৬   ৫২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ