ফিলিপাইনে সংঘর্ষে কট্টর ইসলামপন্থী ৯ জঙ্গি নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিপাইনে সংঘর্ষে কট্টর ইসলামপন্থী ৯ জঙ্গি নিহত
শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪



ফিলিপাইনে সংঘর্ষে কট্টর ইসলামপন্থী ৯ জঙ্গি নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সৈন্যদের সাথে সংঘর্ষে ক্যাথলিক অনুসারী জনগোষ্ঠী লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালানো কট্টর ইসলামপন্থী ৯ জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে ৩ জন সন্দেহভাজন। শনিবার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
সামরিক ইউনিটের কমান্ডার জানান, বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় পিয়াগাপো পৌরসভার কাছের একটি পাহাড়ি খামারে লুকিয়ে থাকা দাওলাহ ইসলামিয়ার প্রায় ১৫ সন্দেহভাজনের সাথে সৈন্যদের বন্দুকযুদ্ধ হয়।
সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার-জেনারেল ইয়েগর রে ব্যারোকুইলো এএফপি’কে বলেন, সেখানে যুদ্ধে বন্দুকধারীদের মধ্যে ৯ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে ‘গুরুতর’ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
তিনি বলেন, গত মাসে দক্ষিণাঞ্চলীয় মারাউই শহরের একটি স্কুলে ক্যাথলিক জনতার ওপর বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন ৬ জনের মধ্যে ৩ জনই বৃহস্পতিবার বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।
গত ৪ ডিসেম্বর মারাউই’র মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে বোমা বিস্ফোরণের কথা উল্লেখ করে ব্যারোকুইলো বলেন, ‘এই ৯ জনের মধ্যে ৩ জন এমএসইউ’র বোমা হামলায় সরাসরি অংশ নিয়েছিল।’ ইউনিভার্সিটি চত্বরে চালানো ওই হামলায় ৪ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছিল।
ব্যারোকুইলো বলেন, এখনো অভিযুক্ত প্রধান পরিকল্পনাকারীসহ আরো তিনজন বোমা হামলাকারী পলাতক রয়েছে। এসব হামলার প্রধান হোতা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র। সে আবার ইঞ্জিনিয়ার নামেও পরিচিত।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে প্রায় বিভিন্ন বাস, ক্যাথলিক চার্চ এবং সরকারি মার্কেট লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকে। দেশটিতে বিগত কয়েক দশক ধরেই এ ধারা লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:১৪   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো
ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া
চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ন্যাটো মিত্ররা
ট্রাম্প সমর্থিত গভীর সমুদ্র খননের উদ্যোগ ‘বেআইনি’: আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের
শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ