মরক্কোয় পাশাপাশি দুটি ভবনধসে নিহত অন্তত ২২

প্রথম পাতা » আন্তর্জাতিক » মরক্কোয় পাশাপাশি দুটি ভবনধসে নিহত অন্তত ২২
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



মরক্কোয় পাশাপাশি দুটি ভবনধসে নিহত অন্তত ২২

মরক্কোর প্রাচীনতম শহরগুলোর একটি ফেজে পাশাপাশির দুটি ভবন ধসে পড়ে রাতভর অন্তত ২২ জন নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছে বলে বুধবার প্রসিকিউটর জানিয়েছেন। প্রসিকিউটরের এক বিবৃতিতে বলা হয়, ভবন দুটির মধ্যে একটি খালি ছিল, আর অন্যটিতে একটি আকিকা অনুষ্ঠান চলছিল—মুসলিমদের মধ্যে শিশুর জন্ম উপলক্ষে আয়োজিত একটি ঐতিহ্যবাহী উৎসব।

প্রসিকিউটর জানান, নিহতের সংখ্যা প্রাথমিক এবং এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, যে ভবনটিতে অনুষ্ঠানটি চলছিল, সেখানে আটটি পরিবার বসবাস করত।
দুটি ভবনই ছিল চারতলা।

একজন বেঁচে যাওয়া ব্যক্তি, যিনি তার স্ত্রী এবং তিন সন্তানকে হারিয়েছেন, স্থানীয় মেডি১ টিভিকে জানান, উদ্ধারকারীরা একটি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন, তবে তিনি এখনো অন্যদের জন্য অপেক্ষা করছেন।

এসএনআরটি নিউজের ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যে খোঁড়াখুঁড়ি করছেন।

কম্বলে জড়ানো এক বৃদ্ধা নারী এসএনআরটি নিউজকে বলেন, ‘ওপরে থাকা আমার ছেলে আমাকে জানিয়েছিল ভবনটি ধসে পড়ছে।
আমরা যখন বাইরে বের হলাম, তখন দেখি ভবনটি ভেঙে পড়ছে।’ তিনি তার নাম জানাননি।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, শহরের পশ্চিমাঞ্চলের ঘনবসতিপূর্ণ আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত ওই ভবনগুলোতে কিছু সময় ধরেই ফাটলের লক্ষণ দেখা যাচ্ছিল।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৩৮   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এমডি-১১ বিমান পুনরায় উড্ডয়নের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
বিমানঘাঁটিতে ইরানি সামরিক বিমান রাখার দাবি ‘ভিত্তিহীন’ : পাকিস্তান
সীমান্তে বেড়ার জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
বিজয় দিবসের কুচকাওয়াজে ন্যাটোর নিন্দা করলেন পুতিন
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ
নেপালের কাঠমান্ডুতে “South Asian Trade Fair 2026″ এ বাংলাদেশের অংশগ্রহণ
দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ