টাঙ্গাইল মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইল মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫



টাঙ্গাইল মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে একটি শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত), হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৫০   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ